রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
উত্তর কোরিয়ার পরমাণু শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ভারতসহ চার দেশের আপত্তিতে ক্ষুব্ধ কিম! শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের ‘স্বপ্নপূরণ’ বেরোবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট, আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হরমুজ প্রণালিতে ভাসছে ‘নৌ-মাইন’, ওমানের জরুরি সতর্কতা বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, আফ্রিকায় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ মেক্সিকোর চীনের বিখ্যাত ‘কুংফু’ মন্দিরের সাবেক প্রধান সন্ন্যাসীর ২৪ বছরের কারাদণ্ড আন্তর্জাতিক আলু দিবস আজ

বিয়ে বাড়িসহ দুই পরিবারের ১৬ সদস্যকে অজ্ঞান করে লুট

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বিয়ে বাড়িসহ দুই পরিবারের ১৬ জন সদস্যকে অজ্ঞান করে মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

মোরেলগঞ্জ উপজেলার বানিয়াখালী বাজারসংলগ্ন এলাকার হাবিবুর রহমান ও নারায়ণ চকিদারের পরিবারে এ ঘটনা ঘটেছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

হাবিবুর রহমানের পরিবারের দাবি, শুক্রবার রাতে নববিবাহিত মেয়ে-জামাইসহ আত্মীয় স্বজন নিয়ে মোরেলগঞ্জ উপজেলার বানিয়াখালী বাজারসংলগ্ন হাবিবুর রহমান তোতা মিয়ার পরিবারে ছিল উৎসবের আমেজ। এ সুযোগে দুর্বৃত্তরা খাবারের সঙ্গে মিশিয়েছে চেতনানাশক। চেতনানাশক মেশানো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন নববিবাহিত জামাই-মেয়েসহ পরিবারের ১২ সদস্য। চেতনানাশক মেশানো খাবার খেয়ে হাবিবুর রহমানের প্রতিবেশী নারায়ণ চন্দ্রের বাড়ির চার সদস্যও অসুস্থ হয়েছেন। দুই বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। তবে কি পরিমাণ স্বর্ণালংকার ও টাকা খোয়া গেছে সে বিষয়ে এখনো নিশ্চিত করতে পারেনি পরিবারগুলো।

বরের বাবা মো. মনির তালুকদার বলেন, সোমবার হাবিবুর রহমানের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়। ছেলে ও ছেলের বউসহ বেশকিছু আত্মীয় স্বজনরা হাবিবুর রহমানের বাড়িতে ছিল। সকালে অচেতন অবস্থায় সবাইকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। বাড়ির সবকিছু লুটে নিয়েছে তারা। 

নারায়ণ চন্দ্রের ছেলে জীবন চন্দ্র বলেন, কীভাবে কি হলো জানি না। বাবা-মা এখনো সুস্থ হয়নি। আমাদের মালামাল ফেরত চাই আমরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশফাক আহমেদ বলেন, দুটি পরিবারের ১৬ জন অসুস্থ অবস্থায় এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এদের চেতনানাশক খাওয়ানো হয়েছে। এদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক। 

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামছউদ্দিন বলেন, ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৪/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit