রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

শিল্পী সমিতির নির্বাচনে বিশেষ চমক শাবনূর

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন শেষ হয়েছে। তবে রয়ে গেছে এর রেশ। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শুরু হয় ভোটগ্রহণ।

চলচ্চিত্র শিল্পীদের এই সংগঠনে ভোট দিতে বহুদিন পর এফডিসিতে আসেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা শাবনূর। এদিন ঢালিউড সম্রাজ্ঞীকে পেয়ে তাকে ঘিরে ধরেন দীর্ঘদিনের সহকর্মীরা। সেই সঙ্গে ভোট চাইতে নায়িকার কাছে হুমড়ি খেয়ে পড়েন নির্বাচনের প্রার্থীরা। পরে পুলিশের সহায়তায় ভোটকেন্দ্রে প্রবেশ করেন তিনি।

তার সঙ্গে ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়েন অন্যান্য তারকারা। একফ্রেমে শাবনূর, পরীমণি, নিরব, এবং বাপ্পি চৌধুরীর একটি ছবি ভেসে বেড়াচ্ছে নেট পাড়ায়। এবারের নির্বাচনে নির্বাচিত সভাপতি মিশা সওদাগর মোট ভোট পেয়েছেন মোট ২৬৫টি। অন্যদিকে তার বিপরীতে দাঁড়ানো মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট।

সবসময়ের আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিপরীতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ডিপজল। তিনি পেয়েছেন ২২৫ ভোট। ১৭ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার ২০৯। ১৯ এপ্রিল সকাল ৯টায় শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এবারের নির্বাচনে ২১ সদস্যবিশিষ্ট কমিটি এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit