বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

নরসিংদীতে সরকারি হালট দখল করে সাবেক চেয়ারম্যানের বাগান বাড়ি, সড়ক নির্মাণে বাঁধা

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৪৬ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এর বিরুদ্ধে সরকারি হালট দখলের অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, আমদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন বিগত ২০২১সালে ইউপি নির্বাচনে বিজয়ী হওয়ার পর সরকারি হালটের উপর জনগণের বহুল কাক্ষিত একটি রাস্তা নির্মাণ করবে বলে ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান অঙ্গিকারবদ্ধ হয়। সেই মতো রাস্তা নির্মাণ করতে গিয়ে দেখেন প্রভাবশালী নাজিমুদ্দিন ভূইয়া রিপন সরকারি হালটের এক পাশে টিনের বেড়া নির্মাণ করে জবর দখল করে রেখেছে।

রাস্তা নির্মাণের উদ্দেশ্যে সরকারি হালটের উপরে অবস্থিত টিনের বেড়াটি অপসারণের অনুরোধ করলে নাজিমুদ্দিন ভূইয়া বেড়া অপসারণ করে দিবে বলে আশ্বাস দেন। তার কথা মতো রাস্তায় বালু ভরাট ও অন্যান্য কাজ শুরু করে টিনের বেড়া পর্যন্ত রাস্তার কাজ সম্পন্ন করলে বেড়ার কারণে রাস্তার কাজ অসম্পূর্ণ রয়ে যায়। অতপর দখলকারীকে বেড়া অপসারণের কথা বললে তিনি অপসারণ করতে অস্বীকার করে মামলার ভয় দেখায়। রাস্তাটি অসম্পূর্ণ থাকায় এক বছর যাবৎ অসংখ্য পরিবার দূর্ভোগের সহিত যাতায়াত করছে।

গত (১৫এপ্রিল) গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে উক্ত বেড়া অপসারণ করলে দখলকারী সকলকে মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দেওয়া হয়। দখলকারীর হুমকি ও সরকারি রাস্তা নির্মাণে প্রশাসনের সহযোগিতা কামনা করছে স্থানীয় সাধারণ জনগণ। এবিষয়ে জানতে অভিযুক্ত নাজিমুদ্দিন ভূইয়া রিপনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৪,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit