রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৩২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাংগঠনিক নানা বিষয় নিয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহনে এ সমাবেম অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে এমপি মহোদয়ের ব্যক্তিগত উদ্দ্যেগে উপহার বিতরণ শেষে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায় আওয়ামী লীগ সভাপতি ওসমান গণি তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা- ১ আসনের এমপি মোশতাক আহমে রুহী। অন্যদের মধ্যে, পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম, সাবেক মেয়র শ ম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যানগন সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বাংলার মানুষ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আ.লীগকে ক্ষমতায় এনেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীর জনক শেখ মুজিবের আদর্শকে বুকে লালন করে সকলকে চলার আহবান জানানো হয়। আপনাদের সাথে নিয়ে নেত্রকোনা- ১ আসনকে নতুন ভাবে সাজাতে চাই। এ উদ্দ্যেগ কে কুলষিত করতে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসীরা চুপি চুপি সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমি পরিস্কার ভাষায় বলতে চাই, সন্ত্রাসীদের কোন আস্তানা নেত্রকোনা – ১ আসনে হবে না। কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজদের ঠিকানা, এই মাটিতে হবে না। উন্নয়নের ধারা চলবেই চলবেই। জয়বাংলা-জয়বঙ্গবন্ধু।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit