শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

বাউল শিল্পী হাসানের মৃত্যুতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর শোক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৮৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জনপ্রিয় বাউল সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার মতিউর রহমান হাসান ওরফে (পাগল হাসানের) মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর স্বাক্ষরিত এক বার্তায় তিনি এ শোক জানান।শোক বার্তায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, মতিউর রহমান হাসান বৃহত্তর সিলেটের একজন গুণি কণ্ঠশিল্পী ছিলেন। দেশব্যাপী তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছাঁয়া নেমে এসেছে।

বাউল হাসানের মৃত্যুতে সিলেটবাসী একজন গুণি সংগীত শিল্পীকে হারিয়েছে এবং তাঁর অভাব অপূরণীয়। ‘তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানাই’।মতিউর রহমান হাসান বৃহত্তর সিলেটের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও শিমুলতলা গ্রামে জন্মগ্রহণ করেন। বৃহস্পতিবার সকাল ৬টায় ছাতক শহরের সুরমা সেতু এলাকায় সড়ক দূর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৪,/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit