বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

আখাউড়ায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শণী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৩১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শণী শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে সারাদেশে জেলা ও উপজেলার সাথে একযোগে সেবা সপ্তাহ ও প্রদর্শণীর উদ্বোধন করেন। অনুষ্ঠানটি আখাউড়া উপজেলা পরিষদ মিলনয়াতনে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রচার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার এবং প্রাণী সম্পদ প্রদর্শণী বাস্তবায়ন কমিটির সভাপতি রাবেয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. রাহাতুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জুয়েল মজুমদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, আখাউড়া থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল প্রমুখ। পরে উপজেলা পরিষদ চত্বরে প্রাণী সম্পদ প্রদর্শণীর স্টল পরিদর্শন করেন অতিথিরা। প্রদর্শণীতে ২২টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, মহিষ, ষাড়, দেশি—বিদেশী পোষা পাখি রয়েছে।
এছাড়া কিছু যন্ত্রপাতি প্রদর্শন করা হয়েছে। জানতে চাইলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জুয়েল মজুমদার আজকে সারাদিন প্রাণী সম্পদ প্রদর্শণী চলবে। আগামীকাল থেকে সেবা কার্যক্রম চলবে। এরমধ্যে রয়েছে গবাদি পশুর ফ্রি ভেক্সিনেশন,  ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পিং, এতিম খানায় শিশুদেরকে প্রাণীজ প্রোটিনের জন্য সিদ্ধ ডিম খাদ্যাভ্যাসের জন্য বিশেষ ফিডিং কর্মসূচি। আগামী ২১ এপ্রিল প্রদর্শণী সমাপ্ত ও পুরস্কার বিতরণ।    
কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৪,/সকাল ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit