সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

পিএসসির নতুন সদস্য অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডের শপথ গ্রহণ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১২৩ Time View

জালাল আহমদ, ঢাকা : শপথ নিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এর আগে রাষ্ট্রপতি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অধ্যাপক প্রদীপ কুমারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পিএসসির সদস্য নিয়োগ দিয়েছেন বলে ১৯ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জনাব মোঃ গোলাম রাব্বানী মহোদয়ের পরিচালনায় শপথ অনুষ্ঠানে  বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান জনাব মোঃ সোহরাব হোসাইন ও অন্যান্য সদস্যবৃন্দ এবং বাংলাদেশ সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit