বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

সরাইলে মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, আটক ২০

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৬৩ Time View

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে গিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় ২০জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, পরমানন্দপুর গ্রামের সোনাউল্লাহ গোষ্ঠীর মান্নান মিয়ার সাথে বুইল্লার বাড়ির রাশিদ মিয়ার মধ্যে ধান শুকানোর খলা দখল ও মাটি কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঝগড়ার নেতৃত্ব দেন সানাউল্লাহ গোষ্ঠীর কাঞ্চন মিয়া এবং বুইল্লার দলের পক্ষে জিয়াউল আমিন। পরে সোনাউল্লাহর পক্ষে যোগ দেয় খাঁ বাড়ি, কৈবতবাড়ির লোকজন। অপর বুইল্লার বাড়ির সাথে যোগ দেন বুদ্ধির গোষ্ঠী, বড়বাড়ি ও উজিবাড়ির লোকজন। এতে উভয় পক্ষের ৫০জন আহত হয়। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল ইসলাম জানান, সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ১৪রাউন্ড রাবার বুলেট ও ৩ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় ২০ জনকে আটক করা হয়। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit