বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ফুলবাড়ী বেড়েছে চোরের উৎপাত, এক দিনের ব্যবধানে দুটি চুরি॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১১৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় দিন দিন বেড়ে যাচ্ছে চেরের উৎপাত। এক দিনের ব্যবধানে দুটি স্থানে চুরি হয়। গত ১৪/০৪/২০২৪ইং তারিখে বিকেল ৫টায় শিবনগর ইউপির দাদপুর (নুরপুর) গ্রামের ইউপি সদস্য (সংরক্ষিত মহিলা) মনজু আরা বেগম ঘরে তালা দিয়ে পারিবারিক কাজে দিনাজপুর শহরে চলে গেলে এ রাত্রী সাড়ে ৮টায় বাড়ীতে ফিরে এসে মুল বাড়ীর তালা খুলে দেখেন ঘরের তারা ভাঙ্গা।

ঘরে ঢুকে দেখেন তার ঘরের জিনিসপত্র এলোমেল অবস্থায় পড়ে আছে এবং ওয়ার ড্রোপের তালা ভাঙ্গা। ওয়ার ড্রোপে রাখান ৩লক্ষ ৫০ হাজার নগদ টাকা সহ ৭ ভরি ওজনের স্বর্ণের জিনসপত্র নিয়ে যায়। যাহার আনুমানিক মূল ৬লক্ষ ৩০ হাজার টাকা। এই ঘটনায় অজ্ঞাত নামাকরে গত ১৫/০৪/২০২৪ইং তারিখে মোছাঃ মনজু আরা বেগম বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গত ১৬/০৪/২০২৪ইং তারিখে নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউপির কাতলমারী গ্রামের মৃত জব্বার মন্ডল এর পুত্র মোঃ আশরাফুল হক (৪৮) এর ফুলবাড়ী থানায় ফুলবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম গৌরীপাড়া গ্রামের নিমতলা মোড় সংলগ্ন আর,এস সাইকেল স্টোর রয়েছে। প্রতি দিনের ন্যায় মোঃ আশরাফুল হক রাত্রী সাড়ে ৯টায় দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়ীতে চলে যান। গত ১৭/০৪/২০২৪ইং তারিখে সকাল ৯টায় দোকান খুলে দেখেন দোকানের উপরে টিন কেটে চোরেরা ঘরে ঢুকে ক্যাশ বাক্সে রাখা ৪০হাজার টাকা নিয়ে যায়। ক্যাশ বক্সটি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনায় গত ১৭/০৪/২০২৪ইং তারিখে মোঃ আশরাফুল হক বাদী হয়ে অজ্ঞাত নামা উল্লেখ্য করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের কারেন।

এছাড়াও ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংরা চুরিতে জড়িয়েছে বলে অভিযোগ উঠিছে। বিশেষ করে ফুলবাড়ী গড় ইসলাম পুর, কানাহার, বুন্দি পাড়া এলাকার কিছু কিশোর মাদকাশক্ত। তারা এই চুরি সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের ঘুম হারাম করছে চোরেরা। চুরি মাত্রা বেড়েই চলেছে। এই ঘটনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, চুরির অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit