মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

উপজেলা নির্বাচনে প্রার্থীর জামানত কমানোর দাবীতে আখাউড়ায় মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জামানতের টাকা কমানোর দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানবন্ধন করা হয়েছে। বাংলাদেশ জাসদ আখাউড়া উপজেলা শাখার আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়। মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও  প্রকাশণা সম্পাদক ও আখাউড়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মহিউদ্দিন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।  মানববন্ধনে চেয়ারম্যান প্রার্থীর এক লক্ষ টাকা জামানত কমিয়ে ১০ হাজার টাকা করার দাবী জানানো হয়। একই সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানতের অর্থও কমানোর দাবী করা হয়। মানববন্ধনে বাংলাদেশ জাসদ আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ আখাউড়া শাখার যু্গ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জাসদ  যুবজোট নেতা মোঃ সুহেল ভূইয়া। 

প্রধান অতিথির বক্তৃতায় আখাউড়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মহিউদ্দিন বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে এক লক্ষ টাকা জামানত নির্ধারণ করেছেন। নির্বাচন কমিশন জনপ্রতিনিধিদের সামর্থের কথা চিন্তা না করে এক লক্ষ টাকা জামানত নির্ধারণ করেছেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানাচ্ছি। পূর্বের ন্যায় জামানত ১০ হাজার টাকা করা হোক।

তাহলে ভালো মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এক লক্ষ টাকা জামানতের মাধ্যমে কালো টাকার মালিক ও দূর্নীতিবাজদেরকে উৎসাহিত করবে। এতে সাধারণ মানুষ, ভালো মানুষ, সাধারণ রাজনীতিবিদ, সুশীল সমাজ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।  চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হতে পারবে না। এভাবে দূর্নীতিবাজরাই ভবিষ্যতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হবে। আমি মনে করি সংসদ সদস্য নির্বাচনে এমপি প্রার্থীদের যেখানে ২৫ হাজার টাকা জামানত, সেখানে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জামানত ১০ হাজার টাকার বেশি হতে পারে না।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit