বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালী রোকসানা মর্তুজা’র ‘জল ও পাথরের কাব্যঃ অনুভূতি ও মানবিকতার এক কাব্যভুবন হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া। ‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না আটোয়ারীতে আমন ধান ও চাল সংগ্রহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি দুবাইতে, ওমানে ভারী বৃষ্টিতে নিহত ১৮

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রেকর্ড পরিমাণ বৃষ্টি-ঝড় ও আকস্মিক বন্যার কবলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল। স্থানীয় সময় মঙ্গলবার মুষলধারে বৃষ্টি ও প্রবল ঝড়ের কারণে ওমানে ১৮ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই শিশু।

এছাড়া দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির অনেক এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানায় প্রধান সড়কগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ওমানের সামাদ আ’শানে গত রোববার ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত নয়জন স্কুলছাত্রী এবং চালকসহ একটি স্কুলগাড়ি বন্যার পানিতে ভেসে গেছে।

ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, উদ্ধারকারী দল এখনও নিখোঁজ দুই ব্যক্তিকে খুঁজছে।

ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ আশ শারকিয়াহ উত্তর প্রদেশের বন্যাকবলিত এলাকা থেকে নাগরিকদের বের করে আনার জন্য পুলিশ ও সৈন্যদের মোতায়েন করা হয়েছে।

এছাড়া বেশ কয়েকটি প্রদেশের খারাপ আবহাওয়ার কারণে সরকারী ও বেসরকারী অফিস বন্ধ রাখা হয়েছে। এছাড়া বাসিন্দাদেরও আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান করা হয়েছিল।

সংযুক্ত আরব আমিরাত

অন্যদিকে মঙ্গলবার ওমানের প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে আকস্মিক বন্যায় প্রধান মহাসড়কের কিছু অংশ প্লাবিত হয়ে দুবাই জুড়ে সড়কপথে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচণ্ড ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এছাড়া দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে যে, স্থানীয় সময় মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে ৭৫ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। যা ১৯৪৯ সালের পর থেকে সর্বোচ্চ।

ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি জানিয়েছে যে দুবাইয়ের, আল আইনের “খাতম আল শাকলা” এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে ২৪ ঘন্টারও কম সময়ে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে বাহরাইন, কাতার ও সৌদি আরবেও ভারী বৃষ্টিপাত হয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৪,/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit