বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন? সিআইএর গোপন স্থাপনায় ইরানি হামলায় রুশ সম্পৃক্ততা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র ছাত্রদের সমর্থন করে সমালোচিত, কড়া জবাব দিলেন অরিজিৎ শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সালমান খানের সমর্থন যুক্তরাজ্যের প্রথম ‘এআই’ মন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত এমপি জেনেরিক ওষুধে ২০২৮ সালে ১০০ ও পরে ২০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের সৌদি-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পরমাণু চুক্তি, এরপর কি ঘটবে? দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের

‘পৃথিবী ছাড়তে একটুও কষ্ট হচ্ছে না, যতটা কষ্ট তোমাকে না পেয়ে’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : শেরপুরের শ্রীবরদীতে ফেসবুকে পোস্ট দিয়ে শাকিল (১৯) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।  সোমবার রাতে নিজ বাড়ির সামনে আমগাছের ডালে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত কলেজছাত্র শাকিল শ্রীবরদী সদর ইউনিয়নের দহেরপাড় বাকসাবাইদ এলাকার কলিম উদ্দিনের ছেলে।

জানা যায়, আত্মহত্যার আগে শাকিল তার ফেসবুক আইডিতে লিখেন, ‘আসসালামু আলাইকুম, প্রথমে সবার প্রতি আমি ক্ষমা চাই। আজকের পর হয়তো আমার পরিবার, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর জন্য একটা অনেক বড় স্মৃতি হয়ে থাকব। তারা হয়তো কখনো এই দিনটার কথা ভুলতে পারবে না। আজকের পর তারা আর আমাকে খোঁজে পাবে না এই পৃথিবী নামক জেলখানায়। চলার পথে কেবলই সফলতার মুখ দেখতে যাচ্ছিলাম আর জীবন এখানেই থেমে গেল। যে পরিবার আমায় এত বছর লালন-পালন করলেন তাদের জন্য আমি কিছুই করে যেতে পারলাম না তার জন্য আমি খুবই লজ্জিত।’

‘আগে জানতাম না যে একটা মানুষ অন্য একটা মানুষকে হারানোর ভয়ে এতটা ছটফট করে। সবার উদ্দেশ্যে আমার একটায় কথা কারও মায়ায় পড়ো না কখনো, জীবন ধ্বংস হয়ে যাবে। আমার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও এলাকাবাসীর সঙ্গে যদি কখনো খারাপ ব্যবহার করে থাকি তাহলে যদি পারেন ক্ষমা করে দিয়েন। আজকের পর দুনিয়ার বুক থেকে মুছে যাবে চিরতরে আমার নাম। ভালো থাকুক পৃথিবীর সব মানুষ, ভালো থাকুক না হওয়া প্রিয় মানুষ। দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আমার একটু কষ্ট হচ্ছে না যতটুকু কষ্ট পাচ্ছি তাকে না পাওয়ার জন্য। সবার কাছে আমার একটাই শেষ ইচ্ছে পারলে আমার জন্য একটু দোয়া করবেন।’

এ বিষয়ে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করেছিল। এটা যেহেতু আত্মহত্যা তাই লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৪,/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit