শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে বৈশাখী মেলার নামে চলছে জুয়া ও অশ্লীল নৃত্য : প্রশাসন নীরব

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২১৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বৈশাখী মেলার নামে চলছে জুয়ার জমজমাট আসর ও মেয়েদের অশ্লীল ও নগ্ন নৃত্য। পুলিশকে ম্যানেজ করে স্থানীয় প্রভাবশালীরা এসব মেলা ও জুয়া খেলার আসর বসাচ্ছেন। উপজেলার চকদৌলতপুর, দৌলতখালী, রিফাইতপুর ও ফিলিপনগর আবেদের ঘাট সহ বিভিন্ন এলাকায় মেলার নামে জুয়ার আসর বসানো হয়েছে এবং গভীর রাতে চলে নগ্ন নৃত্য।

জানাগেছে, দৌলতপুর থানার অদূরে চকদৌলতপুর গ্রামের একটি আমবাগানে স্থানীয় ইউপি সদস্য রেজু’র নেতৃত্বে স্থানীয় প্রভাবশালীরা দৌলতপুর থানা পুলিশকে ম্যানেজ করে মেলার নামে জুয়ার আসর এবং গভীর রাতে মেয়েদের দিয়ে নগ্ন ও অশ্লীল নৃত্য চালানো হচ্ছে। গত ৩দিন ধরে এমন অবৈধ ও অশ্লীল কর্মকান্ড চললেও পুলিশ সেখানে উপস্থিত থেকে নীরবতা পালন করে এবং নগ্ন নৃত্য উপভোগ করেন। এরআগে একইভাবে রিফাইতপুর বাজারের পাশে টিকিট কেটে চালানো হয় এমন অশ্লীল কর্মকান্ড।

এছাড়াও প্রতিদিন বিকেল হলেই ফিলিপনগর আবেদের ঘাট সংলগ্ন পদ্মার চরে বসে জুয়া খেলার জমজমাট আসর। একাধিক স্থানে জুয়ার আসর বসলে পদ্মার চরে ঘুরতে যাওয়া সাধারণ মানুষ জুয়াড়িদের খপ্পড়ে পড়ে হচ্ছেন সর্বশান্ত। এনিয়ে একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটলেও পুলিশ গিয়ে তা শান্ত করেছে। তবে জুয়া খেলা বন্ধের নির্দেশ দেয়নি বলে জানাগেছে।

একইভাবে দৌলতপুরের বিভিন্ন এলাকায় মেলার নামে জুয়া খেলায় অংশ নিতে ও গভীর রাতে তরুরীদের নগ্ন নৃত্য উপভোগ করতে উঠতি বয়সীরা ছুটে যাচ্ছে সেখানে। বাড়ি ফিরছেন সর্বস্ব খুইয়ে। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, দৌলতপুরে কোথাও মেলা চলছেনা। রিফাইতপুরে চলছিল তা বন্ধ করে দিয়েছি। এছাড়াও বিভিন্ন জুয়ার আসর থেকে আসামি ধরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit