শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে স্ত্রী ও শ্বাশুড়িকে কুপিয়ে জখম : জামাই আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৫৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে স্ত্রী ও শ্বাশুড়িকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে জামাই। এসময় হামলকারী জামাই মাসুমকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামে স্ত্রী ও শ্বাশুড়ির ওপর হামলার এ ঘটনা ঘটে।

পুলিশ ও আহতের পরিবার সুত্রে জানাগেছে, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের মহরম প্রামানিকের ছেলে মাসুম (৩৪) একই গ্রামে তার তালাকপ্রাপ্ত স্ত্রী সুমিতা খাতুনের বাড়িতে প্রবেশ করে অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে সুমিতা খাতুন (৩২) কে ধারাল চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এসময় সুমিতার আর্তচিৎকারে পাশের ঘরে শুয়ে থাকা মা মিনু খাতুন (৫৫) ছুটে আসলে তাকেও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মাসুম। মা ও মেয়ের চিৎকার ও কান্নাকাটিতে ভাই আব্দুর রশিদ সহ এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে এসে হামলকারী মাসুমকে আটক করে এবং আহত মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে প্রেরণ করে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়দের হাতে আটক হামলকারী মাসুমকে দৌলতপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি রফিকুল ইসলাম।কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit