শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

পেনাল্টি নিতে চেলসির খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছিল চেলসি। তবে স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার (১৫ এপ্রিল) স্বপ্নের মতো এক রাত পার করেছে টিম ব্লুজ। এভারটনকে তারা উড়িয়ে দিয়েছে ৬-০ গোলের বড় ব্যবধানে। একাই ৪ গোল করেছেন কোল পালমার।

মৌসুম জুড়ে বাজে পারফরম্যান্সের পর শেষদিকে এমন জয়ের পর শিষ্যদের পারফরম্যান্স নিয়ে গর্ব হওয়ার কথা চেলসি কোচ পচেত্তিনোর। কিন্তু জয়ের চেয়ে ম্যাচের একটি ঘটনা তাকে বেশি অস্বস্তিতে ফেলেছে। প্রথমার্ধে ৪–০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে চেলসির সামনে গোল করার সুযোগ আসে ৬৪ মিনিটে। বক্সের ভেতর পালমার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় চেলসি।
 
রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেয়ার পর বল ছিল মালো গুস্তোর হাতে। তার কাছ থেকে সেটি নিতে ছুটে যান ননি মাদুয়েকে এবং নিকোলাস জ্যাকসন। তবে থাবা দিয়ে বলটি কেড়ে নেন মাদুয়েকে। এরপর কিছু সময় ধরে মাদুয়েকে ও জ্যাকসনের মধ্যে চলে বিতণ্ডা। একটু পর দুজনের বিবাদ মেটাতে আসেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। অভিজ্ঞ সিলভা কোনো রকমে বুঝিয়ে–সুঝিয়ে সরিয়ে নেন মাদুয়েকেকে।

বল তখন জ্যাকসনের হাতেই ছিল। এরপর মাদুয়েকের কাছ থেকে বল নিতে এগিয়ে আসেন পালমার ও অধিনায়ক কনর গ্যালাগার। কথা কাটাকাটির মধ্যে গালাগার বল নিয়ে দেন পালমারের হাতে। এরপর পালমালের কাছ থেকে বল নিতে আবার দৌড়ে আসেন জ্যাকসন। এ সময় জ্যাকসনকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেন পালমার। পেনাল্টি নেয়ার জন্য পালমার বল স্পটে বসানোর সময় গ্যালাগার একরকম জোর করে সরিয়ে দেন জ্যাকসন ও মাদুয়েকেকে। পরে পেনাল্টি থেকে নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোলটি করেন পালমার।

 

পেনাল্টি নেয়ার জন্য পালমারকে নির্দিষ্ট করে দিলেও বাকিদের এটা নিয়ে কাড়াকাড়ি, বিতণ্ডা আর ধাক্কাধাক্কিতে হতাশ কোচ পচেত্তিনো। শিষ্যদের এমন শিশুসুলভ আচরণে বিরক্তও তিনি। ম্যাচশেষে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন আর্জেন্টাইন এ কোচ।

 পচেত্তিনো বলেন, ‘এ ধরনের আচরণ আমি মানতে পারছি না। আমি ওদের বলেছি, শেষবারের মতো তোমাদের শিশুসুলভ আচরণ সহ্য করেছি। এমন পারফরম্যান্সের পর এ ধরনের আচরণ করা অসম্ভব ব্যাপার। আমরা যদি সেরা দল হতে চাই, তাহলে আমাদের এসব (নিজেদের মধ্যে গণ্ডগোল) থামাতে হবে এবং ঐক্যবদ্ধভাবে চিন্তা করতে হবে। ওরা সবাই এ পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত ছিল। পরেরবার এমনটা করলে সবাইকে বাদ দেব। এটা ঠাট্টার বিষয় না।’
 
৩১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নয়ে অবস্থান করছে চেলসি। ইউরোপের আগামী মৌসুমের প্রতিযোগিতায় নিজেদের নাম দেখতে চাইলে বাকি থাকা ৭ ম্যাচে উন্নতি করতে হবে টেবিলে। চলতি মৌসুমে লিগ শিরোপা জয় থেকে ছিটকে গেলেও তাদের সমানে সুযোগ এফএ কাপের শিরোপা দখলে নেয়ার। আগামী ২০ এপ্রিল প্রতিযোগিতাটির সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit