সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

আরব সাগরের তীরে বিলাসবহুল বাড়ি কিনলেন অভিনেত্রী, দাম কত কোটি?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি কিনে আলোচনায় এলেন দক্ষিণের সিনেমার নায়িকা পূজা হেগড়ে। পূজার নতুন এই বাড়ি আরব সাগরের তীরে। যেখানে বসবাসের জায়গা চার হাজার বর্গফুট। মুম্বাইয়ের অন্যতম ব্যয়বহুল এলাকা বান্দ্রায় নতুন বাড়িতে তিনি শিগগিরই উঠবেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

পূজা হেগড়ের জন্ম মুম্বাইয়ে। একের পর এক হিট ছবিতে দেখা গেছে তাকে। ‘রাধে শ্যাম’, ‘আলা বৈকুণ্ঠাপুরামুলো’, ‘সার্কাস’, ‘কিসি কা ভাই কিসি কি জান’–এর মতো আলোচিত সিনেমায় কাজ করেছেন। নানা কারনে আলোচনায়ও থাকছেন। এবার শিরোনামে এলেন বাড়ি কিনে। 

এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, এর জন্য ৪৫ কোটি রুপি ব্যয় করেছেন নায়িকা; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি। পূজা হেগড়ের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, বাড়িটি থেকে সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দেখা যায়। এছাড়া ভেতরের নকশায়ও রয়েছে আভিজাত্যের ছাপ। শিগগিরই এই নতুন বাড়িতে উঠবেন নায়িকা। এ খবর প্রকাশ্যে আসতেই সহকর্মীরা অভিনন্দন জানাতে শুরু করেছেন অভিনেত্রীকে। এছাড়া পূজার ভক্তেরাও তার অনেক প্রশংসা করছেন। 

একজন মন্তব্য করেছেন, ‘বাহ, এটা তো খুবই আনন্দের বিষয়।’ কেউবা লিখেছেন, ‘অনেক অভিনন্দন।’ কারও মতে, ‘অনেক অনেক শুভেচ্ছা।’ তার পোস্টে রীতিমতো শুভেচ্ছাবন্যা।

পূজা হেগড়ের হাতে বর্তমানে রয়েছে ‘দেবা’ নামের একটি ছবির কাজ। যেটি নির্মাণ করছেন রোশান অ্যান্ড্রুস। ছবিতে পূজার সঙ্গে আছেন শহিদ কাপুর। আগামী ১১ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

তামিল, তেলেগুতে তাকে দেখা গেছে ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’, ‘অরবিন্দ সামিথা বীরা রাঘবা’, ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর মতো সিনেমায়।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit