বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিয়েবার্ষিকীতে রণবীরকে অন্যরকম শুভেচ্ছা আলিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : ২০২২ সালের ১৪ এপ্রিল, সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর-আলিয়া। রোববার (১৪ এপ্রিল) ছিল তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। এ উপলক্ষ্যে বরকে শুভেচ্ছা জানিয়ে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আলিয়া পোস্ট করেন একটি অদেখা ছবি।

ক্যাপশনে আলিয়া লেখেন— ‘দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা মাই লাভ। আজকের মতোই আরও বহু বছর তোমার সঙ্গে কাটাব।

সাদা-কালো সেই ছবির সঙ্গে আলিয়া একটি বৃদ্ধ দম্পতির অ্যানিম্যাটেড ছবিও পোস্ট করেছেন। আর তার পর থেকেই অনুরাগীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কাপুর দম্পতি।

২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ের পর ফুটফুটে কন্যাসন্তান এসেছে তাদের কোলে। স্বামী-স্ত্রী হওয়ার পাশাপাশি এখন তারা খুদে রাহার মা-বাবার দায়িত্ব পালনে ব্যস্ত। অন্যদিকে তারকা দম্পতির ঝুলিতেও একগুচ্ছ কাজ। 

এককথায়, রণবীর-আলিয়া বর্তমানে বলিউডের ‘পাওয়ার কাপল’। তাই দ্বিতীয় বিবাহবার্ষিকীতে যেভাবে স্বামী রণবীরকে ভালোবাসা জানালেন আলিয়া তা নিয়ে এখন ইনস্টাতে চলছে আলোচনা।

 

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৪/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit