শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

দৌলতপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের কমিটি গঠন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৬৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টার সময় মুক্তিযোদ্ধা হল রুমে এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মহাসিন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের এমপির মনোনীত মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ, এমপির মনোনীত প্রতিনিধি আওয়ামীলীগ নেতা জাহেরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম সাগর, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, দৌলতপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম বখতিয়ার খান। এছাড়াও দৌলতপুর উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগন এ সময় সংগঠনের বিভিন কার্যক্রম নিয়ে গঠনমূলক বক্তব্য রাখেন। শেষে সবার সর্বসম্মতিক্রমে মহাসিন আলী সভাপতি ও গোলাম বখতিয়ার খানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি দৌলতপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit