বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

ইরানের ৯৯ শতাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দাবি ইসরায়েলের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নজিরবিহীন হামলায় ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই প্রতিরোধ করার দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েল। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র  রিয়ার এডমিরাল দানিয়েল হাগারি বলেন, ইরান থেকে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। এর ৯৯ শতাংশ রুখে দিয়েছে ইসরায়েল ও তার মিত্রদের বাহিনী।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে বলেন, আমরা প্রতিরোধ করেছি, আমরা সবাই মিলে জয়ী হব।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইরান থেকে আসা প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নামিয়ে ফেলতে ইসরায়েলকে সহায়তা করেছে মার্কিন বাহিনী।

ব্রিটেন ও ফ্রান্সও এই প্রতিরোধ ব্যবস্থায় সহায়তা করেছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। উল্লেখ্য, সিরিয়ার দামেস্কে নিজের কনস্যুলেটে হামলার জেরে রবিবার দিবাগত রাতে ইসরায়েলের মাটিতে এই নজিরবিহীন হামলা চালায় ইরান। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit