বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

নওগাঁয় অগ্নিকান্ডে একটি বাড়ি পুড়ে ছাই, ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৯৪ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অগ্নিকান্ডে একটি বাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে বিদেশি তিনটি গরুসহ বাড়ির ৭ লাখ টাকার আসবাবপত্র ক্ষয়ক্ষতি হয়েছে ।  রবিবার রাত একটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । সংবাদ পেয়ে রাণীনগর ফায়ার সার্ভিস দল এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই এসব পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার ছয়বাড়ীয়া গ্রামের উত্তরপাড়া পাড়ার মৃত কায়সার মন্ডলের ছেলে নজরুল ইসলাম কুদ্দুসের বাড়িতে এই ঘটনা ঘটেছে। 

ক্ষতিগ্রস্ত নজরুল ইসলামের ছেলে সোহেল মন্ডল জানান, রাত বারোটার পরে তারা খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েন । রাত একটার দিকে হঠাৎ করে বাড়ির প্রধান দরজাসহ বাড়ির তিন পাশে হঠাৎ করে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে । প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে তাদের ডেকে তোলেন । এরপর তাদের আত্মচিৎকারে প্রতিবেশীর এসে আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই তিনটি বিদেশি গরু, ১০-১৫ টি হাঁস মুরগি মরে গেছে। এছাড়াও ফ্রিজসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরো দাবি করেন, প্রধান দরজা বাহির থেকে গেট লাগিয়ে দেওয়া ছিল । এ থেকে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোহেল মন্ডল আরো জানান, গরুর দুটি সেটে ১০টি গরু ছিল । প্রতিবেশীদের সহযোগিতা না করলে তার দশটি গরুই পুড়ে ছাই হয়ে যেত  এবং তারাও পরিবারের সবাই আগুনে পুড়ে মারা যেতেন। ঘটনায় রাণীনগর থানায় একটি সাধারণ ডাইরি দায়েরের প্রক্রিয়া চলছে। 

রাণীনগর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার ভারপ্রাপ্ত দেলোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘন্টা চেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয় । রাতেই তাৎক্ষণিক ঐ ভাবে ক্ষতি পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

তবে একটা প্রাথমিক ক্ষতি পরিমাণ করা হয় পাঁচ লাখ টাকা । রানীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, অগ্নিকান্ডে ঘটনাটি শুনেছি । তবে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেননি । অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit