আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে একাধিক ড্রোন ছুড়েছে। ব্রিটিশ নিরাপত্তা কোম্পানি অ্যামব্রে এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) রাতে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এ খবর জানিয়েছে। ব্রিটিশ নিরাপত্তা কোম্পানি অ্যামব্রে বলেছে, ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। এরপরই হামলার জবাব দিতে সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান।
কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৫৪