বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

জাহাজে দস্যু ছিল ৬৫ জন, যাওয়ার সময় দিয়েছে চিঠি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : মুক্ত হওয়ার আগে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহতে সর্বশেষ অবস্থান করছিল ৬৫ জন সোমালিয়ান জলদস্যু। মুক্তিপণ পাওয়ার পর এই দস্যুরা গভীর রাতে ৯টি বোটে জাহাজ ছেড়ে চলে যায়। এর আগে অবশ্য তাদের দলনেতা সোমালিয়ার ভাষায় লেখা একটি চিঠি জাহাজটির মালিকপক্ষকে দেয়। মূলত ওই চিঠিটা অনেকটা অনাপত্তি সনদের (এনওসি) মতো।

সেই চিঠিতে কি লেখা ছিল সেটিও জানিয়েছেন এমভি আবদুল্লাহর মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম। তিনি বলেন, ‘মুক্ত হওয়ার পর জাহাজটি আরব আমিরাতের আল হারমিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়েছে। তবে সোমালিয়ার উপকূল ছেড়ে আসতে অন্তত তিনদিন সময় লাগতে পারে। দস্যুদের দলনেতা সোমালিয়ার ভাষায় যে চিঠি দিয়েছে সেটিতে মূলত দুবাই পৌঁছা পর্যন্ত আর কোনো দস্যুগ্রুপ জাহাজটিকে আক্রমণ করবে না সেই নিশ্চয়তা দেওয়া হয়েছে। লিখেছে, আপনারা সেফটি চলে যেতে পারবেন। দুবাই পর্যন্ত আর কোনো অ্যাটাকের শিকার হবেন না।’

সর্বশেষ কি কথা হয়েছিল তা জানতে চাইলে মেহেরুল করিম বলেন, ‘ও আমাকে বলল অল দ্য বেস্ট। আমিও বললাম আল্লাহ হাফেজ। আর বললাম তোমরা যত তাড়াতাড়ি জাহাজ থেকে নেমে পড়বা, তত দ্রুত নাবিকেরা ফিরতে পারবে।’ অবশ্য এরপরও প্রায় ৮ ঘণ্টা জাহাজে ছিল নাবিকেরা। গভীর রাতেই তারা জাহাজ ছেড়ে চলে যায়। ধারণা করা হচ্ছে, জলে-স্থলে নজরদারি এড়াতেই জাহাজ ছেড়ে যাওয়ার উপযুক্ত সময় হিসেবে গভীর রাতকে বেছে নেয়।

কেননা মুক্তিপণের অর্থ পরিশোধের সময় জিম্মি জাহাজটির অদূরে ছিল ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর যুদ্ধজাহাজ। আবার স্থলভাগে ছিল সোমালিয়ার পান্টল্যান্ড পুলিশেরও টহল ছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit