মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
উজানের ঢলে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে, দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন যশোরের শার্শার ইঞ্জিন চালিত টলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ফুলবাড়ীতে পুরনো প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কার সঙ্গে প্রেম করছেন শেহনাজ, ভিডিও ভাইরাল নওগাঁর বদলগাছীতে কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে বড় ভাই নিহত, আটক ২ একাডেমি‘র পরিচালক হলেন অঞ্জন কুমার চিছাম মিথ্যা মামলায় ৬ সাংবাদিকের জামিন নারী পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টায় বাসের হেলপার গ্রেফতার 

নাসিরনগরে সাবেক-বর্তমান মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ১৫

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১২৯ Time View

বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান মেম্বার গ্রুপের মধ্যে শনিবার দুপুর থেকে সন্ধ্যা নাগাদ দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল গ্রামে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের সদস্য খায়রুল পাঠানের গোষ্ঠির মাসুদ পাঠান কৃষি জমিতে সেচের পানি পাম্প পরিচালনা করেন। ব্যবসা করেন। সম্প্রতি সাবেক ইউপি সদস্য মারফত আলীর গোষ্ঠির এক ব্যক্তির জমিতে পানি দিলেও তিনি মাসুদকে টাকা দেননি। এনিয়ে শনিবার দুইপক্ষ বাগবিতণ্ডা পর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে সাতজনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৪/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit