মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

মুস্তাফিজের আইপিএল পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন ডোনাল্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেন অ্যালান ডোনাল্ড। তবে দূর থেকে নিয়মিতই খোঁজখবর রাখেন টাইগার ক্রিকেটারদের। সম্প্রতি ক্রিকবাজের সঙ্গে আলাপাচারিতায় কথা বলেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে।

মুস্তাফিজের শক্তি, দুর্বলতার পাশাপাশি তাকে পরামর্শ দিয়েছেন কীভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করা যায়। ডোনাল্ড বলেন, ‘বোলিং দেখে মনে হচ্ছে মুস্তাফিজ তার স্টক ডেলিভারিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। বোলিংয়ে শুধু তার গতিই নয়, বৈচিত্র্যেও ভালো করছে। ছন্দের দিক থেকে বলব, সেরা সময় কাটাচ্ছে। বেশ নিয়ন্ত্রিত লাগছে। সঙ্গে যোগ করতে চাই, বেশ সতেজ মনে হচ্ছে এবং নিজের ক্রিকেট উপভোগ করছে। নতুন বলে শুরু থেকে ছন্দ পাচ্ছে। বল ভেতরে নিতে পারছে আবার বাইরেও টেনে নিচ্ছে। এখন যেটা ও করছে সেটা সব সময় চাহিদা ছিল।’

মুস্তাফিজের আইপিএল পারফরম্যান্স নিয়ে ডোনাল্ড বলেন, ‘মুস্তাফিজ যখন ভালো বোলিং করে তখন তার গতি ঠিক থাকে এবং বল দেরিতে সুইং করে। বিশ্বকাপে কিছুটা দেখাতে শুরু করেছিল কিন্তু ধারাবাহিকতা থাকেনি। কখনো না কখনো এটা হতে পারে। ট্রেনিংয়ে যখন এটা হওয়া শুরু করলো তখন আমি ও ফিজ এটা নিয়ে আরও কাজ করা শুরু করেছিলাম। আমরা স্লোয়ার বলে বাড়তি নিয়ন্ত্রণ রাখার কাজ করেছিলাম। এখন যেভাবে বোলিং করছে ঠিক সেটাই আমরা করছিলাম। তাকে দেখে মনে হচ্ছে খুব আত্মবিশ্বাস পেয়েছে চেন্নাই সুপার কিংসের তাঁবুতে। তাকে দেখে ভালো লাগছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ফিজকে পরামর্শ দিয়ে রাখলেন ডোনাল্ড। বলেন, ‘আমি মনে করি সে চোখ বন্ধ করেও অফ পেস ডেলিভারি করতে পারবে। এভাবেই সে নিজেকে তৈরি করেছে। সামনের যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের জন্য তাকে মনে করিয়ে দেওয়া উচিত ওখানে পেস কমিয়ে খুব বেশি সফলতা আসবে না। বরং পেস রেখে বলে লেট মুভমেন্ট করিয়ে তার বোলিং করতে হবে। শুধু ভাবনায় যদি কাটার, স্লোয়ার থাকে তাহলে…কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন।’

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit