মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

সুরিনামের সাবেক প্রেসিডেন্টের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ সুরিনামের সাবেক প্রেসিডেন্ট দেসি বউতেরেস, তার পরিবারের চার সদস্য এবং সুরিনাম সেনাবাহিনীর সাবেক ছয় কর্মকর্তার ওপর ভিসা নিষেধজ্ঞা জারি করেছে আমেরিকা। 

বিচার বহির্ভূত হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সুরিনামের সাবেক সেনা কমান্ডার দেসি বউতেরেস ১৯৮০ সালে এক অভুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং ৪০ বছর ক্ষমতায় থাকার পর ২০২০ সালে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

ক্ষমতা দখলের দুই বছর পর ১৯৮২ সালে অন্তত ১৫ জনকে হত্যা করেছিলেন তার পরিবারের সদস্য এবং অনুগামী সেনা কর্মকর্তারা। আইনজীবী, সংবাদিক, শ্রমিক নেতা, সেনাসদস্য এবং  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ছিলেন এই নিহতের তালিকায়।

২০১৯ সালে এই হত্যাকাণ্ডের বিচার শুরু হওয়ার পরের বছরই দেশত্যাগ করেন তিনি। চলতি বছর জানুয়ারিতে তাকে ধরতে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু এখনও খোঁজ মেলেনি বউতেরেসের। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৪/দুুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit