মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান সাবেক ভিসি আতিয়ারের সময়ে নিয়োগ-উন্নয়ন প্রকল্পে পূর্ণাঙ্গ তদন্তের দাবি রাবিপ্রবি ছাত্রদলের মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন। ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’

নওগাঁর মান্দায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১২৩ Time View
নওগাঁ  প্রতিনিধি : নওগাঁর মান্দায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতদের আরেক বন্ধু মুক্তার হোসেন গা ঢাকা দিয়েছে।নিহত যুবকেরা হলেন, উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আক্কাস আলীর ছেলে শারিকুল ইসলাম পিন্টু (২২), পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক হোসেন (২২) ও প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নাঈমুর রহমান নিশাত (২০)।
নিহত শারিকুল ইসলাম পিন্টুর বাবা আক্কাস আলী বলেন, ‘বিকেল ৩টার দিকে ছেলে পিন্টু খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর জানতে পারি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে বলতে পারছি না।স্থানীয় পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে বিলউরাইল গ্রামের মাঠে চার যুবক এক সঙ্গে মাদপান করে। এর কিছু পর তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আশিক মারা যায়। অন্য দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আনন্দ কুমার বলেন, হাসপাতালে নেওয়ার আগেই পিন্টু ও নিশাতের মৃত্যু হয়েছে।এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এর পর তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে।কীভাবে যুবকদের মৃত্যু হয়েছে জানতে চাইলে ওসি বলেন, এই মুহুর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৪,/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit