শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

চিড়িয়াখানায় হাতির আক্রমণে মাহুতের ছেলে নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে জাহিদ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর চিড়িয়াখানার হাতির মাহুত আজাদ আলীর ছেলে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, মাহুত আজাদ আলী ছেলেকে নিয়ে হাতির ব্যায়ামখানায় যান। হাতি অপরিচিত মানুষ পেয়ে আক্রমণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে বলেন, হাতি আক্রমণের পর আজাদ আলী ছেলেকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেন। তখন পর্যন্ত চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আজাদ কিছু জানাননি। পরে আজাদ আলীর সঙ্গে আমার কথা হয়েছে। হাসপাতালে নেওয়ার আগে পথেই জাহিদের মৃত্যু হয়। ছেলের লাশ নিয়ে আজাদ মৌলভীবাজারে উদ্দেশে রওনা হয়েছেন বলে জেনেছি।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit