মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল

সাকিব-মুশফিকরা কে কোথায় ঈদ করছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : এবার খেলাধুলার ব্যস্ততা না থাকায় নিজেদের মতো করেই ঈদ পালন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কেউ পরিবারের সঙ্গে ঢাকায়, কেউবা আবার গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করছেন।

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বরাবরের মতো এবারও ঈদ করবেন রাজশাহীতে।তার মতো গ্রামের বাড়িতে ঈদ কাটাবেন, এমন ক্রিকেটারের সংখ্যাটাই বেশি। 

মেহেদী হাসান মিরাজ গতবার ঈদ করেছেন ঢাকায়। এবার খুলনায় নিজের বাড়িতে ঈদ করবেন। তাওহিদ হৃদয়ও প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচটা খেলে বগুড়ায় গেছেন। টানা ক্রিকেটের ধকলের পর ঈদের ছুটিতে বিশ্রাম নিয়ে ক্লান্তি দূর করতে চান হৃদয়।

মুশফিকুর রহিম ঈদ করছেন নিজ শহর বগুড়াতে। সেখানে পৌঁছে একদিন শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনও করেছেন তিনি। 

মুশফিকের মতো নিজের বাড়ি চাঁদপুরে ঈদ করবেন মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন চট্টগ্রামে, রিশাদ হোসেনের ঈদ নীলফামারীতে।

জাতীয় দলের খেলা যেহেতু নেই, জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারের মতো শরীফুল ইসলামও ফিরেছেন আপন নীড়ে। তানজিম হাসান, হাসান মাহমুদও ঈদ করবেন তাদের গ্রামের বাড়িতে। আরেক পেসার তাসকিন আহমেদ অবশ্য ঢাকার ছেলে। তার ঈদও তাই ঢাকাতেই।

ব্যতিক্রম হচ্ছেন সাকিব আল হাসান। ওমরাহ করতে সৌদি আরব গেছেন এই তারকা অলরাউন্ডার। 

ওমরাহ পালন শেষেই সাকিব উড়াল দেন আমেরিকাতে। সেখানে আগে থেকে অবস্থান করছেন তার পরিবার। স্ত্রী-সন্তানদের সাথে গতকাল আমেরিকাতেই ঈদ পালন করেছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।

এ ছাড়া আইপিএল খেলতে এই মুহূর্তে ভারতে থাকায় সেখানেই ঈদ করছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

কিউএনবি/অনিমা/১১এপ্রিল ২০২৪/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit