মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ার শতাধিক প্রতিবন্ধী পেলো সেলাই  মেশিন, পোশাক, খাদ্যপণ্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক প্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন, ঈদ পোশাক ও ঈদ খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার পৃথক দু’টি অনুষ্ঠানে তাদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
প্রজেক্ট কিন ইন্টারন্যাশনাল ও কাজী মোহাম্মদ শফিকুল  ইসলাম ফাউন্ডেশনের সহযোগিতায় সেলাই মেশিন ও পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা পপি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্না প্রমুখ। আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে আব্দুর রহিম স্মৃতি পাঠাগারের সহযেগিতায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন। 
আয়োজনের উদ্যোক্তা হেদায়েতুল আজিজ মুন্না জানান, ৫০ জনকে ঈদ পোশাক, ৫০ জনকে খাদ্য সামগ্রী ও পাঁচজনকে সেলাই মেশিন দেওয়া হয়। এ ধরণের ঈদ উপহার পেয়ে তারা খুব খুশি হন। 

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৪/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit