মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

কেন নিপুণের প্যানেলে নির্বাচন করছেন জানালেন হেলেনা জাহাঙ্গীর

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা নিপুণের প্যানেল থেকে চলচ্চিত্র সমিতির নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া হেলেনা জাহাঙ্গীর। হঠাৎ তার এই ঘোষণায় কৌতুহল সৃষ্টি হয়েছে চলচ্চিত্র অঙ্গনে। 

হেলেনা জাহাঙ্গীরের শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি প্রথম প্রথম গুজব বলে উড়িয়ে দিয়েছিল অনেকে। প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকায় তার নাম দেখা যাওয়ার পর বিষয়টি আলোচনায় চলে আসে। 

শিল্পীদের মাঝে  হেলেনা জাহাঙ্গীর কী করে নির্বাচন করছেন সেই প্রশ্ন তুলেছেন অনেকে? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হেলেনা। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেলেনা বলেছেন, ‘আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। এ অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব। এ জন্য কলি-নিপুণ পরিষদে যে, অফার ছিল তা লুফে নিয়েছি।’ 

অভিযোগ উঠেছে গঠনতন্ত্রের নিয়ম না মেনেই ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বাধীন কমিটি শিল্পী সমিতির সদস্য করেছেন প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে জেল ফেরত বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে। 

জানা গেছে, কার্যকরী পরিষদের সিদ্ধান্ত ছাড়াই তিনিসহ আরো বেশ কয়েক জনকে সদস্য করেছে নিজের ভোট বাড়ানোর জন্য। শিল্পী তালিকায় হেলেনা জাহাঙ্গীরের নাম প্রকাশ্যে আসতেই সাধারণ শিল্পীরা নিন্দা জানায়। অনেকেই নিজের অভিমত জানিয়ে প্রশ্ন রেখে নেট দুনিয়ায় ঝড় তুলেন। এসব তোয়াক্কা না করেই নিজের কার্যক্রম চালিয়ে নিচ্ছেন হেলেনা জাহাঙ্গীর।

হেলেনা জাহাঙ্গীর বলেন, এর আগে ব্যবসায়ীদের জন্য কাজ করেছি। সমাজ সেবা করেছি। কিন্তু চলচ্চিত্রের জন্য কাজ করা হয়নি। আমি চাচ্ছি চলচ্চিত্র অঙ্গনে যারা আছে তাদের জন্য কাজ করতে। এখানে কাজ করার অনেক সুযোগ আছে যার কারণে অফারটি পেয়েই লুফে নিয়েছি। এখানে অনেক বিশাল আকারে কাজ করতে পারব।

প্রসঙ্গত, ‘ভাইয়ারে’ নামের একটি বিতর্কিত সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন হেলেনা জাহাঙ্গীর। আর এক সিনেমায় অভিনয় করেই তিনি শিল্পী সমিতির সদস্য হয়েছেন। সদস্য হয়েই অংশ নিচ্ছেন নির্বাচনে। এ নিয়ে সমালোচনার শেষ নেই। 

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৪/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit