রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

কালীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন মুহুর্তেই আগুন ছড়িয়ে দুইটি বাড়ি পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৮২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি ঘর পুড়ে  ৩/৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রোববার (৭ এপ্রিল) ভোরে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সফদর আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোরে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া কাঁচারি এলাকার সফর আলীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগে। মুহুর্তের মধ্য বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ২টি ঘর, আসবাবপত্র, ধান-চাল, তামাকসহ যাবতীয় মালামাল সম্পুর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারটির।

কালীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার (ভারপ্রাপ্ত) আবু তাহের বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে। চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, ক্ষতিগ্রস্তদের ব্যাপারে নিয়মতান্ত্রিকভাবে সরকারিভাবে ও ব্যক্তিগত উদ্যোগে যতদূর সম্ভব সাহায্য সহযোগিতা করা হবে।

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৪,/সন্ধা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit