সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৮৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ঈদু-উল-ফিতর ও আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন কে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। শনিবার সন্ধ্যায় পৌরশহরের মোক্তারপাড়া এলাকার অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পারভীন আক্তার বলেন, আমি আপনাদের ভালবাসা অর্জন করে বিপুল ভোটে দুইবার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আমার সাধ্যমতো আপনাদের পাশে থেকে সেবা করার চেষ্টা করেছি। সেই ভালবাসা ও আপনাদের দোয়া নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো বলে মাঠে কাজ করছি। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে আমার সাধ্যমত সর্বস্তরের নাগরিক সেবা নিশ্চিত করবো এবং একটি আধুনিক উপজেলা গঠনে নিরলসভাবে কাজ করবো। উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট ও আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, চিকিৎসাসহ সামগ্রীক উন্নয়নে কাজ করে যাবো। দুর্গাপুর উপজেলাকে একটি মাদক ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে দুর্গাপুর উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। আমি উপজেলাবাসীর দোয়া ও সমর্থন চাই সেইসাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই।

এ সময় অন্যদের মধ্যে, বিশিষ্ট ব্যবসায়ী ও পারভীন আক্তারের পিতা আলহাজ¦ আনিছুর রহমান তালুকদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. লিয়াকত আলী, পৌর যুবলীগের সভাপতি মো. নজরুল ইসলাম, ডাক্তার সারোয়ার হোসেন শিপলু তালুকদার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর ফরিদ মিন্টু, আওয়ামী লীগ নেতা শওকত আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৪/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit