বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

মাদরাসা ছাত্ররা পেলো নতুন পোশাক কফি হাউজের আড্ডা থেকে মিললো একটি করে মুরগিও

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৪৬ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কালু মিয়া পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। এবারের ঈদের কেনাকাটা হয়নি। দ্রব্যমূল্যের উর্ধগতির মধ্যে ঈদের দিনে খাবারের তালিকার মুরগি নিয়ে সংশয়ে ছিলেন তিনি।তবে সেই সংশয় দূর করেছে ‘কফি হাউজের আড্ডা’ নামে একটি সংগঠন। ঈদ উপহার হিসেবে অন্যান্য সামগ্রীর পাশাপাশি একটি মুরগিও দেওয়া হয় কালু মিয়াকে।ঈদ সামগ্রী নিয়ে বেরুচ্ছিলো দুই শিশু। জানালো তারা আপন বোন। একজনের হাতে মুরগি আরেকজনের হাতে অন্যান্য ঈদসামগ্রী। তবে তাদের আলোচনাজুড়ে মুরগির কথা। বুঝা গেলো ঈদের দিন মাংস খেতে পারবে বলে তারা বেজায় খুশি।
কফি হাউজের আড্ডা নামে ফেসবুক ভিত্তিক ওই সংগঠনের উদ্যোগে রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার তারাগনে ১১০ অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়। মুরগির পাশাপাশি এতে ছিলো চিনি, আটা, দুধ, সেমাই।এছাড়া সংগঠনের উদ্যোগে ১৫ জন মাদরাসা ছাত্রকে নতুন পোশাক দেওয়া হয়। ১০ জন ধর্মীয় ব্যক্তিত্বকে দেওয়া হয় নগদ অর্থ। ওয়ার্ড কাউন্সিলর মো. বাহার মিয়াসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী মো. ইয়াছিন খান বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের ঐ উদ্যোগ। আমরা চেষ্টা করেছি অসহায় মানুষও যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়।’

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৪/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit