শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

সম্মিলিত নৌ ও বিমান মহড়া করবে যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, অস্ট্রেলিয়া ও জাপান

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত দক্ষিণ চীন সাগরে রবিবার (৭ এপ্রিল) সম্মিলিত নৌ ও বিমান মহড়া করবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান এবং ফিলিপাইন। দেশগুলোর প্রতিরক্ষা প্রধানরা এক বিবৃতিতে বলেছেন, তারা এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করতেই ওই মহড়ার আয়োজন করেছে।

এনডিটিভি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফিলিপাইন ও জাপানের নেতাদের সঙ্গে প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের দিন আগে ওই বিতর্কিত জলপথে মহড়াটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগর অঞ্চলকে সম্পূর্ণভাবে নিজেদের বলে দাবি করে থাকে বেইজিং।

মহড়ার চার দেশ শনিবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের সম্মিলিত প্রতিরক্ষা বাহিনী আগামী ৭ এপ্রিল ফিলিপাইন এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে একটি নৌ ও বিমান মহড়া পরিচালনা করবে।’

তারা বলেছে, ওই মহড়া মিত্রদের মুক্ত ইন্দো-প্যাসিফিকের সমর্থনে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার সম্মিলিত প্রতিশ্রুতি প্রদর্শন করবে। চার দেশের প্রতিরক্ষা প্রধানরা বলেছেন, ‘ওই মহড়া আমাদের মতবাদ, কৌশল এবং পদ্ধতির আন্তঃকার্যক্ষমতাকে শক্তিশালী করবে।’

ম্যানিলায় জাপানি দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ প্রশিক্ষণ ওই মহড়ায় অন্তর্ভুক্ত থাকবে। মহড়া উপলক্ষ্যে চলতি সপ্তাহের শুরুর দিকে অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজ এইচএমএএস ওয়ারামুঙ্গা ফিলিপাইন দ্বীপ পালাওয়ানে পৌঁছেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৪,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit