বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম

ফুলবাড়ীতে অসহায়দের মাঝে গুপ্তা প্লাইউডের ঈদ বস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৩১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্ধশত অসহায় বয়স্ক ও প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। ফুলবাড়ীর স্বনামধন্য প্রতিষ্ঠান গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত’র অর্থায়নে এসব কাপড় বিতরণ করা হয়।গতকাল শনিবার সকাল হতে দুপুর পর্যন্ত উপজেলার কাটাবাড়ী, কানাহার, মধ্যগৌরীপাড়া, পশ্চিম গৌরীপাড়া, দক্ষিণ বাসুদেবপুর, ডাঙা সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাছাইকৃত প্রকৃত অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

ঈদের নতুন কাপড় হাতে পেয়ে বয়স্ক ও প্রতিবন্ধীরা খুশি হয়ে দোয়া করতে থাকেন।
গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত বলেন, গুপ্তা প্লাইউড প্রতিবছর অসহায় প্রতিবন্ধী ও অক্ষম মানুষের পাশে স্বতঃস্ফুর্ত ভাবে দাঁড়ায়। তাদের দোয়া ও ভালোবাসায় গুপ্তা প্লাইউড সুনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ ধরনের মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে। তারা প্রতি বছর অসহায় পরিবার ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে এভাবে সাহায্য-সহযোগিতা ও বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজ অব্যাহত রেখেছেন।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৪/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit