বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম

ফুলবাড়ী পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ 

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১১৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার সকাল ৯ টায় ফুলবাড়ী উপজেলার স্থানীয় গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌরসভার অন্তর্গত ৯ টি ওয়ার্ড এর ৪ হাজার ৬ শত ২১ জন অসহায়,দুস্থ ও গরিব পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী পৌরসভার পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার কাউন্সিলর হারান দত্ত, মমতাজুর রহমান পারভেজ, হাসানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং সাংবাদিক মোঃ আশরাফ পারভেজ সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৪/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit