মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

এবার কার ওপর চটলেন পরীমনি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই চিত্রনায়িকা শবনম বুবলী ও পরীমনি গত মার্চেই ভার্চুয়ালি দ্বন্দ্বে জড়ান। ওই সময় একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন বুবলী। ভিডিওটির থিম কপি বলে ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়েছিলেন পরীমনি। এরপরই শুরু হয় তাদের দ্বন্দ্ব।

তবে এই দ্বন্দ্ব অল্পতেই শেষ হয়নি। এখনো চলমান বলে ধারণা নেটিজেনদের। বুবলী-পরীমনির ফেসবুকে পালটা স্ট্যাটাস দেওয়ার মাঝে হঠাৎই নির্মাতা চয়নিকা চৌধুরী জানান- বুবলী বেয়াদব নন। 
আবার পরীমনি অন্য এক স্ট্যাটাসে জানান, শত্রুর সঙ্গে বন্ধুত্ব করা ব্যক্তির সঙ্গে আর সম্পর্ক রাখবেন না। এরপরই নাম উঠে আসে নির্মাতা চয়নিকা চৌধুরীর।

এই ভার্চুয়াল দ্বন্দ্বের মাঝেই কলকাতা থেকে পরীমনি একটি সংবাদমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন। সেই রেশ কাটিয়ে উঠার আগেই এবার ফের মন্তব্য করলেন এই নায়িকা। ফেসবুকে এক স্ট্যাটাসে ক্ষোভ উগড়ে দিলেও তাতে কারও নাম উল্লেখ করেননি পরীমনি।

শুক্রবার বিকাল ৫টায় ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে এই নায়িকা লেখেন- আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা। গালিগালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্টাটাস দেয় কেন বিদেশ বসে? সামনে আসতে বলেন। আগে নিজে এবং নিজের পরিবারের সভ্যতা নিশ্চিত করেন। দল পাকায়েন না এতো।’

পরীমনি আরও লেখেন- আমি তাও তো আপনাকে আপা বলে কথা বলি। আপনি বলি। কারণ আমি সভ্য, তাই। আপনার বোন আর আপনার মতো তুই-তোকারি গালিগালাজ তো করি নাই। সামনে পড়লে এবার থাবড়ায়ে দিবনে তাইলে। বেয়াদবি না করেই এত কথা আপনার আমাকে নিয়ে? এবার এটা করলে কি যায়-আসে আর।

এদিকে নেটিজেনরা ধারণা করছেন পরীমনি হয়তো বুবলীর বড় বোন সংগীতশিল্পী নাজনীন মিমিকে ইঙ্গিত করেছেন। কেননা গত ফেব্রুয়ারিতেই ফেসবুকে লাইভে এসে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে ‘টোকাই’সহ অসংখ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ওই সময় বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছিল।
 

 

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/রাত ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit