রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুর প্রেসক্লাবের উদ্দ্যেগে এতিম শিক্ষার্থীদের বস্ত্র বিতরণ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৮৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে এতিম শিক্ষার্থীদের ঈদ বস্ত্র বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নানা আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ইফতার পুর্ব আলোচনায় প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জামাল তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান।

অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা মো. ওহায়েদ আলী, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা উত্তম চন্দ্র দেব, এডভোকেট মানেশ চন্দ্র সাহা, পৌর কাউন্সিলর কামরুল হাসান জনি, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাংবাদিক আবিদ হাসান বাপ্পি, ধনেশ পত্রনবীশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম রফিক প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, সাংবাদিক এইচ এম সাইদুল ইসলাম।

বক্তারা বলেন, এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে সকলেই পারে না। দুর্গাপুর প্রেসক্লাব প্রতিবছরের ন্যায় এবারও এতিম শিক্ষার্থীদের বস্ত্র বিতরণ করে যে নজির সৃষ্টি করছে তা সত্যিই প্রশংসার দাবী রাখে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit