শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

অপহৃত ব্যাংক ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার অপহৃত ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

শুক্রবার সকালে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংকের এ ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে উদ্ধার করে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণের পর থেকেই উদ্ধার অভিযান শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় দুর্গম পাহাড়ি এলাকা থেকে নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit