বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

আশুলিয়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা নূরুল আমীন 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১২৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত আশুলিয়ার সর্বস্থরের সম্মানিত নাগরিকবৃন্দ’সহ প্রিয় দেশবাসী এবং মুসলিম বিশ্বের সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমীন সরকার।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয় এমনটাই আমার প্রাণের চাওয়া।
বার্তায় তিনি আরও বলেন, ঢাকা জেলা যুবলীগের আহবায়ক জিএস মিজানুর রহমান ও আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকারের এর পক্ষ থেকে আশুলিয়া বাসী সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরো বলেন, আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ এবং ভালোবাসাপূর্ণ সমাজে,  দেশ গঠনের জন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে একযোগে কাজ করি।

জনপ্রিয় এই যুবনেতা আরও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন ও নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ,শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। পাশাপাশি তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম নিখিল ও ঢাকা জেলা যুবলীগের আহবায়ক জিএস মিজানুর রহমান, সদস্য কবির হোসেন সরকার সহ তার পরিবারের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/সকাল ১১:৩৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit