রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

“লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচন”একটিও ভোট পেলেন না জেলা আ.লীগের সহ-সভাপতি

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১০০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা একটি ভোটও পাননি। উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক শ্যামল ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. লুৎফুল কবীর সরকার সাংবাদিকদের বিষয়টি করেন। এর আগে বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নজরুল হক পাটোয়ারী দেড় যুগ ধরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করা এই নেতা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি।

ঘোষিত ফলাফলে দেখা যায়, নজরুল হক পাটোয়ারী কোনো ভোট পাননি। উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য আবু বক্কর সিদ্দিক ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমি ২৭৩ ভোট পেয়েছেন। এ ছাড়া মো. মমতাজ আলী মোটরসাইকেল প্রতীকে ৫৮ ভোট ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন বাদল পেয়েছেন ৭ ভোট।

নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, নজরুল হক পাটোয়ারী ও সফুরা বেগম জনপ্রতিনিধি থাকার সময় দলের অধিকাংশ নেতা-কর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। একারনেি জনপ্রতিনিধিদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল। যার প্রতিফলন ঘটে লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে।

নজরুল হক পাটোয়ারী ভোলা সাংবাদিকদের বলেন, তিনি ষড়যন্ত্র ও অপকৌশলের কারণে পরাজিত হয়েছেন। ভোটে দাঁড়ানোর শুরু থেকে একাধিক চক্র তাঁর বিরুদ্ধে কুৎসা রটনায় মশগুল ছিল। তিনি টাকা এনং হিংসার কাছে হেরে গেছেন। একই মন্তব্য করেন সাবেক সংসদ সদস্য সফুরা বেগমও।

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৪,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit