সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

ঢাবিতে ফেনীর শিক্ষার্থীদের সংগঠন ‘ডুসাফ’ এর নেতৃত্বে সাজিন -তুহিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৪০ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন “ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফেনী (ডুসাফ)” এর সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রী চৌধুরী তাবাসসুম জাহান সাজিন (সাজিন চৌধুরী) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইউসুফ তুহিন।

বুধবার (৩ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সম্মতিক্রমে সদ্য সাবেক সভাপতি লোকমান হোসেন তানান ও সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ (বাবু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়। নবঘোষিত এ কমিটিকে আগামী দুই (২) সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। ঘোষিত আংশিক কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন আবিদ রহমান ও ইফাজ আব্দুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবির হাসান মোহাম্মাদ ফাহিম ও অপূর্ব দাস। এ ছাড়া মোহাম্মাদ আমির উদ্দিন ভুইয়া মাহি ও অপরাজিতা বণিককে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি সাজিন চৌধুরী বলেন, “আমাদের ফেনী ছোট্ট একটি শহর। ফেনী থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী ভর্তি হয়। আমাদের কমিটির লক্ষ্য থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনীর সব শিক্ষার্থীকে একসঙ্গে নিয়ে কাজ করা, তাদের সুবিধা-অসুবিধা দেখাশোনা করা”। এ ছাড়া ফেনী থেকে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীরা চান্স পায়, এ ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য ফেনীতে কিছু কর্মসূচি গ্রহণ করার বিষয়েও চিন্তাভাবনা আছে বলে জানান সাজিন।

সাধারণ সম্পাদক মো. ইউসুফ তুহিন বলেন, “ডুসাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেনীর শিক্ষার্থীদের প্রাণের সংগঠন। ডুসাফের সাধারণ সম্পাদক হওয়া একই সঙ্গে আমার জন্য আনন্দের এবং গর্বের। অতীতের ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনীর শিক্ষার্থীদের যেকোনো বিপদে-আপদে পাশে থাকতে চাই”।

তুহিন আরও বলেন, “আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে আমাদের। ফেনীর স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পদার্পণ করতে পারে সে জন্য ফেনীতে বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষা সেমিনার আয়োজন এবং ভর্তি পরীক্ষা সম্পর্কিত গাইডলাইন প্রদান কর্মসূচি প্রণয়ন করার পরিকল্পনাও আমাদের রয়েছে। যে কোনো সামাজিক অন্যায়, অবিচারের বিরুদ্ধে বরাবরের মতো ডুসাফ উচ্চকিত কণ্ঠস্বর হয়ে থাকবে”।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit