মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

অর্ধেক খরচে দেশে যাবে কাতার প্রবাসীদের মরদেহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ :রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবার কাতারে কোনও প্রবাসী মৃত্যুবরণ করলে অর্ধেক খরচে মরদেহ দেশে নিয়ে আসবে বাংলাদেশ বিমান। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কাতার প্রবাসীরা বলছেন- ভবিষ্যতে যাতে এই ধারা অব্যাহত রেখে বিনা খরচে পরিবহন করা হয় প্রবাসীদের মরদেহ।

প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবার কাতার প্রবাসীদের মরদেহ অর্ধেক খরচে বহন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে কোনও প্রবাসীর মরদেহ পাঠাতে খরচ হতো ৩৬০০ কাতারি রিয়াল অর্থাৎ ১ লাখ ২০ হাজার টাকা। এখন তা কমিয়ে ১৮০০ কাতারি রিয়াল বা ৬০ হাজার টাকা দিয়ে প্রবাসীদের মরদেহ খুব দ্রুততম সময়ে পাঠানো যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিন।

শুধুমাত্র দেশটিতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস থেকে মৃত ব্যক্তির একটি সার্টিফিকেট নিয়ে বিমান অফিসে আসলেই এই সুবিধা পাবে নিহত পরিবারের স্বজনরা। যাদের র‍্যামিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে আর যেসব প্রবাসী বিদেশে মারা যাচ্ছে তাদের মরদেহ পাঠানোর খরচ ৫০% কমানোর জন্য বাংলাদেশ বিমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।

কাতারে এর আগে কোনও প্রবাসীর মৃত্যু হলে মরদেহ দেশে নেয়ার জন্য নিজেরাই বা কাতারি মালিককে খরচ বহন করতে হত। এই ঝামেলার কারণে অনেক সময় বাধ্য হয়ে লাশ কাতারে দাফন করা হয়েছে। তাই সরকারি খরচে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী শ্রমিকের মৃত্যু হলে লাশটি যেন বিনাখরচে বাংলাদেশে নিয়ে আসা হয় এমন দাবি জানান কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই এম আকাশ।

বর্তমান কোনও প্রবাসীর মরদেহ দেশে গেলে বিমানবন্দর থেকে তার পরিবারকে ৩৫ হাজার টাকা দেয়া হয় দাফনের জন্য। পরে আরও ৩ লাখ টাকা দেয়া হয় তার পরিবারের খরচের জন্য।

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৪/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit