শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

অপহৃত ম্যানেজার নেজাম ভালো আছেন : সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : অপহরণের শিকার বান্দরবানের সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিন ভালো আছেন বলে জানিয়েছে ব্যাংকটির জনসংযোগ বিভাগ । 

আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

নিরাপত্তার স্বার্থে বান্দরবানে তিন উপজেলার সোনালী ব্যাংকের সব কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় বান্দরবানে বৃহস্পতিবারও সোনালী ব্যাংকের সাতটি শাখার মধ্যে তিনটি শাখা বন্ধ রয়েছে বলে জানা গেছে। শাখাগুলো হলো- রুমা, থানচি ও রোয়াংছড়ি। এসব শাখার গ্রাহকরা অন্য শাখা থেকে লেনদেন করতে পারবেন। পরপর দু’দিন অস্ত্রধারীদের হামলার পর গতকাল বুধবার সোনালী ব্যাংকের বান্দরবান সদর শাখা ছাড়া অন্যগুলো বন্ধ ছিল।

সোনালী ব্যাংকের বান্দরবান অঞ্চলপ্রধান ওসমান গনি বলেন, ‘রুমা শাখার ভল্ট খতিয়ে দেখে সব টাকা অক্ষত পাওয়া গেছে। কোনো টাকা খোয়া যায়নি। আর থানচি শাখায় কত টাকা খোয়া গেছে; পূর্ণাঙ্গ হিসাব চলছে। তবে খোয়া যাওয়া টাকার পরিমাণ ১৫ লাখ টাকার আশপাশে।’

২ এপ্রিল রাতে রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণ করা হয় সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে। এর রেশ কাটতে না কাটতেই বুধবার থানচি বাজারে সোনালি ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতের দল সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল লুট করে পালিয়ে যায়। আর এ ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক বিরাজ করায় নিরাপত্তা জোরদার করা হয়। 

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৪/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit