শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন সিসি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের আব্দেল ফাত্তাহ আল সিসি মঙ্গলবার দেশটির নতুন রাজধানীতে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। গত এক দশক ধরে ক্ষমতায় থাকা ৬৯ বছর বয়সি সাবেক সেনাপ্রধান ২০৩০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন। 

আল জাজিরা জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে নির্বাচনে জয় লাভ করেন সিসি। ওই সময় তিনি ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পান। নির্বাচনে তাকে টেক্কা দেওয়ার মতো কোনো শক্তিশালী প্রার্থীই ছিলেন না। ফলে মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে আবারও দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন সিসি। 

সিসি এমন সময় আবারও মিসরের প্রেসিডেন্ট হলেন যখন তার পাশ্বর্বর্তী দেশ ফিলিস্তিনের গাজায় যুদ্ধ চলছে। ২০১৪ সালে অবৈধভাবে প্রথমবার ক্ষমতা দখলের পর সেনাবাহিনীর নেতৃত্বে মিসরে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেন সিসি। এ ছাড়া তিনি দেশটির নতুন প্রশাসনিক রাজধানী তৈরির কাজ হাতে নেন। 

তার মতে, দেশের অর্থনীতির উন্নয়ন এবং বিপুল জনগণের থাকার জায়গা করতে এসব অবকাঠামো বেশ গুরুত্বপূর্ণ। রাজধানী কায়রোর পূর্বদিকের মরুভূমিতে ৫৮ বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হচ্ছে নতুন প্রশাসনিক রাজধানী। এর মধ্যে রয়েছে সুয়েজ খালের পরিধি বৃদ্ধি করা, বিস্তৃত রাস্তাঘাট এবং নতুন শহর তৈরি করা।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit