বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

জাকাতের টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে?

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : জাকাত আল্লাহতায়ালার ফরজ বিধান। পবিত্র কুরআনে জাকাতকে সম্পদ বৃদ্ধিকারী ও সম্পদ পরিশুদ্ধকারী আখ্যা দেওয়া হয়েছে।

আল্লাহতায়ালা এরশাদ করেছেন, আপনি তাদের ধন-সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদের পবিত্র ও পরিশুদ্ধ করে দেবেন এবং তাদের জন্য দোয়া করুন। নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

জাকাত দিলে সম্পদ কমে না; বরং বৃদ্ধি পায়। সম্পদ পরিশুদ্ধ হয়ে ওঠে।  কিন্তু সম্পদের জাকাত আমরা কোথায় দেব?

আমরা চাইলেই যেখানে খুশি, সেখানে জাকাত দিতে পারি না। আল্লাহতায়ালা জাকাত প্রদানের ক্ষেত্রে কিছু নিয়মকানুন অনুসরণ করার আদেশ করেছেন। কিছু খাত বাতলে দিয়েছেন। আবার কিছু খাতে জাকাত প্রদান করতে নিষেধ করেছেন। 

জাকাতের টাকা দরিদ্রের হক। তাদের এ টাকার নিরঙ্কুশ মালিক বানিয়ে দেওয়া জরুরি। কাউকে মালিক না বানিয়ে জনকল্যাণমূলক খাতে খরচ করলে তা দ্বারা জাকাত আদায় হবে না।

তাই নির্দিষ্ট কাউকে মালিক না বানিয়ে মসজিদ নির্মাণ, সেতু নির্মাণ, নদী খনন, রাস্তা মেরামত, নলকূপ স্থাপন ইত্যাদি জনকল্যাণমূলক কাজে জাকাতের অর্থ ব্যয় করা যাবে না। 

এ ক্ষেত্রে জাকাত ছাড়া অন্য কোনো নফল দান করার ক্ষেত্রে কেন বাধা নেই। বরং তা সদকায়ে জারিয়ার মধ্যে গণ্য হবে। যার নেকি মৃত্যুর পরও কবরে পৌঁছতে থাকে।

সূত্র: সুরা বাকারা (২): ৬০; তাবয়িনুল হাকায়েক ২/১২০; তুহফাতুল ফুকাহা ১/৩০৭; আলমুহিতুল বুরহানি ৩/২১২
 
লেখক: শিক্ষক, আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টার, মনিরাজপুর, জামালপুর।
 

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit