বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

অভিনেত্রী থেকে এবার গায়িকা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : টেলিভিশনে অভিনয় কমিয়ে এখন ওটিটি এবং সিনেমায় ব্যস্ত হয়েছেন তাসনিয়া ফারিণ। অভিনয় গুণে হয়ে উঠেছেন দর্শকের প্রিয়। তবে অভিনয়ের বাইরেও তার আরেকটি বিশেষ গুণ হচ্ছে ভালো গাইতে পারেন তিনি। গান করার ইচ্ছে থাকলেও নানা কারণে এত দিন সেটি করা হয়ে ওঠেনি। এবার ঈদে গায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর। তবে একক নয়, শুরুটা করছেন দ্বৈত গান দিয়ে। প্রথম গানেই তার সহশিল্পী হিসেবে রয়েছেন তাহসান খান।

মূলত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ আয়োজনের একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই ভুবনের দুই তারকা সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। যেখানে এই প্রথম টেলিভিশনে গান গাইবেন ফারিণ। 

‘আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা/ হব সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা…’- এমন কথায় ‘রঙিলা’ শিরোনামে তাহসান-ফারিণের বিশেষ এ গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। ইত্যাদিতে গান গাওয়া নিয়ে ফারিণ বলন, ‘ইত্যাদি ছোটবেলা থেকেই আমার প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গান গাইতে পেরে খুবই ভালো লাগছে। আমার বিশ্বাস, সব শ্রেণির শ্রোতা-দর্শকের কাছে ভালো লাগবে এটি।’

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit