বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ফিনল্যান্ডের স্কুলে ১২ বছরের শিশুর গুলিবর্ষণ: নিহত ১, আহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশ জানায়, এ ঘটনায় যে গুলি ছুড়েছে সেও ১২ বছরের একজন শিশু। ঘটনার পর শিশুটি পালিয়ে যায়। কিন্তু পরে তাকে আটক করা হয়। অভিভাবকরা গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানী হেলসিঙ্কির উত্তরে শহরের ভিয়েরটোলা স্কুলের একটি শ্রেণিকক্ষে গুলি ছোঁড়ার ঘটনাটি ঘটে। ঘটনার পর শিশুদের ক্লাসরুমের ভেতরে থাকতে নির্দেশ দেয়া হয়েছিল।  

স্থানীয় সময় ৯টা ১৭ মিনিটে পুলিশ স্কুলে পৌঁছে দুই শিশুকে আহত অবস্থায় দেখতে পায়। এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। ফিনল্যান্ডের অন্যান্য স্কুলের মতো এই স্কুলের শিশুরাও দীর্ঘ ইস্টার ছুটির পরে ভান্তার স্কুলে ফিরেছিল।
 
পুলিশ স্কুলে পৌঁছার সঙ্গে সঙ্গে সন্দেহভাজন শিশুটি পালিয়ে যায়। এরপর তাকে উত্তর সিলতামাকি থেকে আটক করা হয়। এ সময় শিশুটি একটি আগ্নেয়াস্ত্র বহন করেছিল। পুলিশ সেটি জব্দ করে।
 
প্রাথমিকভাবে শিশুটি গুলিবর্ষণের কথা স্বীকার করেছে। স্কুলটিতে ৭ থেকে ১৬ বছর বয়সের মোট ৮শ শিক্ষার্থী রয়েছে। স্টাফ রয়েছেন ৯০ জন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেটেরি অর্পো।

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit