বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

সাভারে তেলের লড়ি উল্টে ৫টি গাড়িতে অগ্নিকাণ্ড; ২ জনের প্রাণহানি; দগ্ধ ৯জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১১৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারে একটি তেলের লরি উল্টে ৫ টি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জনের প্রাণহানি হয়েছে। আরও দগ্ধ হয়ে ৯জন ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম ও ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। এর আগে ভোর ৫ টা ৩৮ মিনিটে সাভারের হেমায়েতপুর জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। 
মৃতদের মধ্যে একজনের নাম ইকবাল হোসেন। তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার বাসিন্দা। অপর জনের নাম মো. নজরুল ইসলাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫:৩৮ মিনিটে লরি উল্টে আগুন ধরার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। প্রথমে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের তীব্রতা বেশী থাকায় পরে হেমায়েতপুর ট্যানারি শিল্প এলাকার দুইটি ইউনিট ও রাজধানীর মোহাম্মদপুর থেকে আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসে যোগ দেয়। সকাল ৫:৩৮ থেকে ৭ টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। লরির আগুন ছড়িয়ে ৪টি ট্রাক ও একটি প্রাইভেটকারও পুড়ে যায়। এঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ও ৯জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠানো হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, সকালে সাভারে লরি উল্টে অগ্নিকান্ডের ঘটনায় আমাদের হাসপাতালে ৯ জন দগ্ধ রোগী এসেছেন। তাদের মধ্যে নজরুল ইসলাম নামের একজন হাসপাতালে আসার আগে পথিমধ্যেই মারা গেছেন। ৩ জনের শরীরের ১০০ শতাংশই পুড়ে গেছে। বাকিদের তুলনামুক কম পুড়ে গেছে। তবে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। শুনেছি দগ্ধ আরও অনেকেই অন্যান্য হাসপাতালে ভর্তি রয়েছে।এব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করেছি। ৯জন দগ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 
এবিষয়ে সাভার হাইওয়ে থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই বাবুল আক্তার বলেন, সকালে লরি উল্টে আগুন ধরে গেলে ৪টি ট্রাক ও ১টি প্রাইভেটকার পুড়ে যায়। এসময় ২জন মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে তাদের যে অবস্থা তাতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৪/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit