বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

আখাউড়া পুজা উদযাপনের সভা তিতাস পাড় থেকে টয়লেট সরানোর জোর দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৯১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর পাড় থেকে টয়লেট সরানোর দাবি জানানো হয়েছে। সোমবার রাতে উপজেলা পুজা উদযাপন পরিষদ আয়োজিত ‘সমস্যা ও সংকট নিরসনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সভায় উল্লেখ করা হয় যে, প্রতিবছর তিথি অনুসারে হিন্দুরা যে ঘাটলায় গঙ্গাস্নান করে থাকেন ও দুর্গা প্রতিমা বিসর্জন হয় ঠিক সেখানেই সরকারি প্রকল্পের অধীনে একটি টয়লেট নির্মাণ করা হয়েছে। এতে ধর্মীয় কাজের ব্যাঘাত ঘটছে। পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে। সভায় একেবারে জরাজীর্ণ ঘাটলাটি নতুন করে নির্মাণেরও দাবি জানানো হয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের কাছে একটি স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।  

শ্রী শ্রী রাধামাধব আখড়ায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক বিশ্বজিৎ পাল বাবু। সদস্য সচিব জুটন বনিকের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, শ্রী শ্রী রাধামাধব আখড়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অমূল্য সাহা, সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী, পুজা উপদাযপন পরিষদের সাবেক আহবায়ক দীপক কুমার ঘোষ, শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণ কমিটির সভাপতি হিরালাল সাহা, সাধারন সম্পাদক সঞ্জিত ঘোষ, ভজন দেব, রসিক লাল সাহা, ভজন শীল, অসীম পাল, জহর লাল সাহা, দীপংকর ঘোষ নয়ন, জহর লাল সাহা, উত্তম পাল, সৌমিত্র সাহা, রবি দাস, চন্দন দাস, শ্রীধন সাহা, সুভাস দাস, দিলীপ সাহা, রাকেশ ঘোষ, সুকান্ত চক্রবর্তী বিপ্লব, অশিষ বিশ্বাস, দুলাল ঘোষ জয়, রাজেশ সাহা, সঞ্জিত সাহা, সেন্টু ঘোষ, শিপন ঘোষ, টুটন দাস প্রমুখ।  

সভায় জানানো হয়, হিন্দু সম্প্রদায়ের মধ্যে নানা ধরণের সংকটা বিরাজমান। শ্মশাণের জায়গা দখলের পাঁয়তারা, রাধামাধব কমিটি নিয়ে অস্থিরতাসহ নানা ধরণের পরিস্থিতিতে তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে। একটি পক্ষ সমাজে অস্থিরতা সৃষ্টিরও পাঁয়তারা করছে। এ অবস্থা থেকে উত্তোরণে সবাই ঐক্যবদ্ধ থাকবেন বলে সভায় অংগীকার ব্যক্ত করেন।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৪/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit